২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি

মা-বোনদের এলপিজি কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী

spot_img

গ্যাসের সমস্যা সমাধানে সরকার এবার ‘এলপিজি কার্ড’ প্রদানের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘দেশের প্রতিটি সাধারণ ও নারীপ্রধান পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পাশাপাশি সরকার এবার এলপিজি কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে।’

আজ সোমবার যশোরের উলশীতে খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘মা-বোনদের একটি কারণে খুব কষ্ট হয়, রান্নাবাড়ির ব্যাপারে কষ্ট হয়; সেটি গ্রামের মা-বোনই হোক, সেটি শহরের মা-বোনই হোক।

আমরা যেমন সারা দেশের মায়েদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি, সেরকম আরেকটি কাজ দিতে চাই সেটি হবে এলপিজি কার্ড। এলপিজি গ্যাস এটি আমরা মা-বোনদেরকে পৌঁছে দিব যাতে করে মা-বোনদের রান্নাবান্নার জন্য কষ্ট করতে না হয়।’

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ৫ বছরের মধ্যে সব গ্রামে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘আমরা নির্বাচনের আগে বলেছিলাম খাল খনন করব, আমরা ওয়াদা রেখেছি।

বলেছিলাম মা-বোনদের স্বাবলম্বী করার জন্য আমরা ফ্যামিলি কার্ড দেব। ইনশাল্লাহ আগামী ৫ বছরের মধ্যে আমরা চেষ্টা করব সব গ্রাম, দেশের সব গ্রামে সব মায়েদের হাতে এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার।’

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ