২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি

মাদকাসক্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

spot_img

নরসিংদীর রায়পুরায় মাদকাসক্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে রায়পুরা উপজেলার হাইরমারা ইউনিয়নের হাইরমারা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আফিয়া আক্তার (৪৫) ওই গ্রামের বিভাটেক চালক মোহাম্মদ সুজনের স্ত্রী। ওই গৃহবধূ পাঁচ সন্তানের জননী। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী সুজন পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত সুজন ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন ধরনের নেশায় আসক্ত ছিলেন। নেশার টাকার জন্য  প্রায়ই আফিয়াকে মারধর করতেন। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘ দিন ধরে পারিবারিক কলহ চলছিল। ঘটনার দিন রাতে কথা কাটাকাটির একপর্যায়ে সুজন ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে আফিয়ার বুকে আঘাত করেন। এতে তিনি গুরুতর জখম হন। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী সুজন পলাতক রয়েছে।

রায়পুরা থানা ও ডিবি পুলিশের একাধিক টিম অভিযুক্ত সুজনকে গ্রেপ্তার করতে অভিযান শুরু করেছে বলেও জানান তিনি।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ