৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

লোহাগাড়ায় ফেনসিডিলকাণ্ডে অভিযুক্ত এসআই প্রত্যাহার, পুলিশ লাইনে সংযুক্ত

spot_img

মুহাম্মদ জাবেদ হোসাইন বিপ্লব, চট্টগ্রাম জেলা প্রতিনিধি 

লোহাগাড়া, চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ফেনসিডিল সহ পুলিশের তিন সোর্স আটকের ঘটনায় অভিযুক্ত এসআই কামাল হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম খান আজ শুক্রবার (২২ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২১ আগস্ট) গভীর রাতে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বাজার এলাকা থেকে ৪৮ বোতল ফেনসিডিল ও একটি প্রাইভেটকারসহ তিনজনকে আটক করে স্থানীয় জনতা। পরে তাদের সেনাবাহিনীর কাছে সোপর্দ করা হয়। আটক ব্যক্তিরা নিজেদের পুলিশের সোর্স দাবি করে জানান, লোহাগাড়া থানার এসআই কামাল হোসেনই তাদের ফেনসিডিলগুলো দিয়ে পার্শ্ববর্তী লামা উপজেলার আজিজ নগরে পৌঁছে দিতে বলেছিলেন।

এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। আটককৃতরা হলেন লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি পুরাতন বিওসি এলাকার রমিজ উদ্দিন (৩৫), লোহাগাড়া সদর ইউনিয়নের হোসেন আলী মাতব্বর বাড়ির নাজিম উদ্দিন (৪৫) এবং মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার ভবেরচর এলাকার তাজুল ইসলাম (৪৯)।

অভিযোগের প্রেক্ষিতে এসআই কামাল হোসেনের বিরুদ্ধে তদন্ত শুরু করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই ঘটনায় পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ