২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

শপথ নিলেন নতুন দুই এমপি

spot_img

শপথ নিয়েছেন বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নবনির্বাচিত দুই সংসদ সদস্য রেজাউল করিম বাদশা এবং মাহমুদুল হাসান রুবেল।

রবিবার (১২ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদের নিজ কার্যালয়ে তাদের শপথ পাঠ করান স্পিকার মেজার (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন।

এছাড়া শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও চিফ হুইপ নুরুল ইসলাম মনিসহ অন্যান্য হুইপ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, অতিরিক্ত প্রেস সচিব ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে নির্বাচিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ আসন ছেড়ে দেন তিনি। আর ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থীর মৃত্যুতে নির্বাচন স্থগিত হয়।

গত ৯ এপ্রিল দুটি আসনেই জামায়াতের প্রার্থীকে হারিয়ে জয়লাভ করেন বিএনপির প্রার্থী যথাক্রমে রেজাউল করিম বাদশা ও মাহমুদুল হাসান রুবেল।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ