১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শহিদ আবু সাঈদ স্মরণে বেরোবিতে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন সমাজবিজ্ঞান বিভাগ

spot_img

বেরোবি প্রতিনিধি: সাজ্জাদুর রহমান

‎”অন্যায়ের বিরুদ্ধে, তর্কের নির্ভীক বিস্ফোরণ”—এই প্রতিপাদ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আয়োজিত দুই দিনব্যাপী আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২৫-এ চ্যাম্পিয়ন হয়েছে সমাজবিজ্ঞান বিভাগ।

‎‎রোববার (১৩ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে অনুষ্ঠিত ফাইনালে সমাজবিজ্ঞান বিভাগ ৮-৩ ব্যালট ব্যবধানে পরিসংখ্যান বিভাগকে পরাজিত করে। বিতর্ক শেষে রাত ৯টায় ফলাফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

‎চ্যাম্পিয়ন দলের বিতার্কিকরা হলেন—সমাজবিজ্ঞান বিভাগের ১২তম ব্যাচের রাকিবুল হাসান, ১৪তম ব্যাচের বিধান রায় এবং ১৬তম ব্যাচের মো. রিপন মিয়া।

‎প্রতিযোগিতার আহ্বায়ক ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. ইলিয়াছ প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী এবং বিশেষ অতিথি ছিলেন রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. মাসুদ হোসেন।

‎বক্তব্যে উপাচার্য বলেন, “আজকের থিম—’অন্যায়ের বিরুদ্ধে তর্কের নির্ভীক বিস্ফোরণ’—এই চর্চাই আমাদের ন্যায়ের পথে পরিচালিত করবে। বিতর্কের মাধ্যমে সত্য, সততা ও ন্যায়ের বার্তা ছড়িয়ে দেওয়া সম্ভব।”

‎চ্যাম্পিয়ন দলের সদস্য রাকিবুল হাসান বলেন, “এটা শুধু একটি জয় নয়, চিন্তা ও যুক্তির স্বীকৃতি। সবার পরিশ্রম আর প্রস্তুতির ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। ইনশাআল্লাহ, সমাজবিজ্ঞান বিভাগ ভবিষ্যতেও তাদের যোগ্যতার প্রমাণ দিতে থাকবে।”

‎উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই কোটা আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহিদ আবু সাঈদ। এই ঘটনাকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন সরকার ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করে। প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ