৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে ইজিবাইক চালকের গলাকা’টা লা’শ উদ্ধার

spot_img

বগুড়ার শাজাহানপুরে মোফাজ্জল হোসেন (৫২) নামে এক ইজিবাইক চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৫ নভেম্বর) সকালে বনানী বিশ্বরোড এলাকায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক অফিস সংলগ্ন জায়গা থেকে লাশটি উদ্ধার করে শহীদ জিয়ার রহমান মেডিকেল (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত মোফাজ্জল উপজেলার খলিশাকান্দি পণ্ডিতপাড়া গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে।

নিহতের ভাতিজা মেহেদী হাসান সংবাদ বুলেটিনকে জানান, চাচা প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হয়েছিলেন। এরপর আর ফেরেননি। বুধবার সকালে বনানী বিশ্বরোডে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পরিবার গিয়ে লাশ শনাক্ত করে। তার ধারণা, ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা মোফাজ্জলকে হত্যা করেছে।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম সংবাদ বুলেটিনকে জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে হত্যাকাণ্ড ঘটতে পারে। নিহতের গলায় কাটা দাগ রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য  শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

 

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ