
বগুড়ার শাজাহানপুর উপজেলায় ২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন— মোঃ সাজ্জাদ হোসেন (৪০), পিতা মৃত আব্দুস সালাম, সাং ফেসকা চাপড় খরনা, থানা শাজাহানপুর, জেলা বগুড়া।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় শাজাহানপুর থানায় এফআইআর নং-৩২ অনুযায়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।
এ ব্যাপারে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তৌহিদুল ইসলাম সংবাদ বুলেটিনকে জানান, গ্ৰেফতারকৃত আসামিকে শুক্রবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।




