২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে ওলামা দলের শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরণ

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) বিকেলে খাদিজাতুল কুবরা মহিলা হাফেজিয়া মাদরাসা ও ইয়াতীমখানায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অফিসটির উদ্বোধন করেন প্রধান অতিথি শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও মাদলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাররফ হোসেন মাস্টার।
প্রধান মেহমান ছিলেন বগুড়া জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মো. জাকারিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দীন হারেজ, আবু শাহীন সানি, জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা জাহিদুর রহমান আল-জাহিদ, উপজেলা সদস্য সচিব মাওলানা আব্দুল হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ক্বারী মাহফুজুর রহমান প্রমুখ।

এছাড়াও গাবতলি, চোপিনগর ও আমরুল ইউনিয়ন ওলামা দলের নেতৃবৃন্দসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এনামুল হক শাহীন  বলেন, ধর্মের নামে যারা কুরআন-হাদীসের অপব্যাখ্যা করছে, তাদের অপতৎপরতা রুখে দিতে আলেম সমাজেরই ভূমিকা রাখতে হবে।

অফিস উদ্বোধন শেষে নেতাকর্মীরা মাদলা ইউনিয়নের মালিপাড়া বাজারে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন। পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে দেশ, জাতি ও দলের অগ্রগতির জন্য দোয়া করা হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ