১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে গাঁ’জাসহ মাদক ব্যবসায়ী আটক

spot_img

বগুড়ার শাজাহানপুরে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে কৈগাড়ি পুলিশ ফাঁড়ির একটি টিম এ অভিযান চালায়।

পুলিশ জানায়, কৈগাড়ি পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) মো. ময়নুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ফুলদিঘী মধ্যপাড়া সিয়েস্তা হোটেল সংলগ্ন পাকা রাস্তা থেকে মো. ইমরান (৩৫) নামের ওই ব্যক্তিকে ১৫০ গ্রাম গাঁজাসহ আটক করেন। তিনি ফুলদিঘী মধ্যপাড়ার (ভাসমান) মৃত মজনু মিয়ার ছেলে।

গ্রেপ্তারের ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হয়।

 

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ