১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে গৃহবধু গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার

spot_img

সাবিক ওমর সবুজ
নিজস্ব প্রতিবেদক:

বগুড়া শাজাহানপুরে নুসরাত জাহান মিম (২২) নামে এক গৃহবধু গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। নিহত নুসরাত জাহান মিম শাজাহানপুর উপজেলার শাকপালা পশ্চিমপাড়া গ্রামের ডা. শফিকুল ইসলামের পালিত মেয়ে। তার স্বামী ঠাকুরগাঁও জেলা সদরের খানকা শরিফ এলাকার বাসিন্দা ফারহান লাবিব। বর্তমানে তিনি নৌবাহীনির পেটি অফিসার হিসেবে ইয়ন মিশনে দক্ষিণ সুদানে কর্মরত আছেন।

মঙ্গলবার (২৯) দুপুরে শাজাহানপুর উপজেলার শাকপালা পশ্চিমপাড়া গ্রামের পালিত বাবার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ।

শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম এই তথ্য নিশ্চিত করেন। তবে এখন পর্যন্ত আত্মহত্যার কারণ উদঘাটন করতে পারেননি বলে জানান তিনি।

ওসি ওয়াদুদ আলম জানান, নুসরাত জাহান মিম তার স্বামী মিশনে দেশের বাহিরে থাকায় ৬ বছর বয়সি এক পুত্র সন্তানকে নিয়ে তার পালিত বাবার বাড়িতে বসবাস করতেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে পালিত বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে বাড়ির গেটে ভিতর থেকে ছিটকি লাগিয়ে শিশু পুত্রের সামনে শয়ন ঘরের সেলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলে পড়ে। শিশুপুত্রটি মাকে ঝুলতে দেখে দৌড়ে গেট খুলে বাইরে এসে চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পোষ্টমর্টেমের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়া হয়েছে। তবে এখন পর্যন্ত আত্মহত্যার কারন জানা যায়নি।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ