৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে চিরনিদ্রায় শায়িত হলেন বিএনপির প্রবীণ নেতা জামাল মেম্বার

spot_img

মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া)প্রতিনিধি :

বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়ন পরিষদের ৫ বারের নির্বাচিত সাবেক মেম্বার, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ৪ নং ওয়ার্ড (ফুলকোট) বিএনপির সভাপতি জামাল উদ্দিন মন্ডল (৭৫) বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২:৩০ ঘটিকার সময় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) তিনি মৃত্যু কালে স্ত্রী,১মেয়ে,১ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুএবার (৮ সেপ্টেম্বর) বাদ জুম্মা উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ফুলকোট নবোদয় কারিগরী উচ্চ বিদ্যালয়ের মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়েছে।

বিএনপি নেতা জামাল উদ্দিন মন্ডলের

জানাযা নামাজে বগুড়া -০৭(শাজাহানপুর-গাবতলী) আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব হেলালুজ্জামান তালুলদার লালু, বগুড়া জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আসাদুর রহমান দুলু, উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরকার বাদল, আমরুল ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বিমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু শাহিন সানি, সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান অটল, জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের সভাপতি সাজ্জাদুজ্জামান সিরাজ জয়, উপজেলা বিএনপির সহ সভাপতি আলহাজ্ব তমেজ উদ্দিন, শাহিনুর রহমান মাস্টার, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল হাই রনি, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও চুপিনগর ইউনিয়নের চেয়ারম্যান মাহফুজুর রহমান বাবলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদুজ্জামান লিটন,বিএনপি নেতা শফিকুল ইসলাম শফিক, মাহতাব উদ্দিন সন্টু,রফিকুল ইসলাম রফিক,সাজেদুর রহমান, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটন, শ্রমিকদলের আব্দুস সোবহান পুটু, সাধারণ সম্পাদক নয়ন আহম্মেদ ভেটু, সহ বিভিন্ন শ্রেণি পেশার হাজারো জনতা উপস্থিত ছিলেন ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ