১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

spot_img

: ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে বগুড়ার শাজাহানপুরে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে শনিবার (১০ অক্টোবর) সকালে উপজেলার মাঝিড়া ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাইফুর রহমানের নেতৃত্বে অভিযানে অংশ নেন শাজাহানপুর থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ জাফর আলমগীর, মাঝিড়া ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, ব্যবসায়ী আব্দুল জোব্বার ও সমাজসেবক মিজানুর রহমান সোহেলসহ স্থানীয় ব্যক্তিরা।

অভিযানকালে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, আশপাশের পরিবেশ পরিষ্কার এবং জমে থাকা পানি অপসারণ করা হয়।

ইউএনও মো. তাইফুর রহমান বলেন, ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাড়ি, আঙিনা, নালা-নর্দমা ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, ডেঙ্গু প্রতিরোধে এককালীন অভিযানের পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসচেতনতা বাড়ানো জরুরি। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করা সম্ভব।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ