৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে পুকুরে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

spot_img

বগুড়ার শাজাহানপুরে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে মো. বাধন (৯) নামে এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চোপিনগর ইউনিয়নের বড়পাথার গ্রামের মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বাধন ওই গ্রামের রাজমিস্ত্রি আরিফুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বাধন জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী ছিল। সে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারত না এবং কথা বলতেও সমস্যা ছিল।
বুধবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় বাধন। তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরের পানিতে তাকে ভাসতে দেখা যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

চোপিনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শারীরিক প্রতিবন্ধকতার কারণে শিশুটি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারত না। পুকুরে পড়ে তার মৃত্যু হয়েছে।

শাজাহানপুর থানার বিট কর্মকর্তা এসআই আব্দুস সালাম মুঠোফোনে সংবাদ বুলেটিনকে জানান, এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত বা মৌখিক অভিযোগ আসেনি। বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ