১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে বিউটি পার্লারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলার আতাইল গ্রামের ‘সনি’স বিউটি পার্লার অ্যান্ড ফ্যাশন হাউজ’-এর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সোনিয়া।

রোববার বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় কয়েকটি গণমাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।

লিখিত বক্তব্যে সোনিয়া জানান, প্রতিবেশী মিজান নামের এক ব্যক্তি তার স্ত্রী ও ভাবীকে নিয়ে পার্লারে এসে ৫ হাজার ২০০ টাকার সেবা গ্রহণ করেন। পরে টাকা পরিশোধের কথা বললেও তা দেননি। পাওনা টাকা চাইতে গেলে গত ৯ জুন তাকে গালিগালাজ, মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি শাজাহানপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানান।
তিনি আরও দাবি করেন, ঘটনার জের ধরে প্রতিপক্ষ নিজেদের বাড়ি ও হ্যাচারিতে ভাঙচুর চালিয়ে তার বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে। পাশাপাশি তাকে নিয়ে বিভিন্ন ধরনের ভিত্তিহীন অভিযোগ তুলে ফেসবুক, ইউটিউব ও কয়েকটি পত্রিকায় একতরফা সংবাদ প্রকাশ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে সোনিয়া ঘটনার সুষ্ঠু তদন্ত এবং তার পরিবার ও সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ