১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে মাদ্রাসা নির্বাচনে জামায়াত প্যানেলে আ.লীগ নেত্রী

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলার মানিকদিপা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনে আড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেত্রী মরিয়ম বেগমকে প্যানেলে অন্তর্ভুক্ত করে মনোনয়নপত্র জমা দিয়েছেন স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। বিষয়টি নিয়ে এলাকায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

স্থানীয় সূত্রে জানা যায়, মরিয়ম বেগম আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক এবং তার স্বামী আহম্মেদ আলী ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। রাজনৈতিকভাবে ভিন্ন ধারার এই ব্যক্তিদের প্যানেলে রেখে মনোনয়নপত্র জমা দেওয়ায় প্রশ্ন উঠেছে স্থানীয় জামায়াতের সিদ্ধান্ত নিয়ে।

স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক সুবিধা হাসিলের উদ্দেশ্যে জামায়াত নেতারা আওয়ামী লীগ ঘরানার ব্যক্তিদের সঙ্গে সমন্বয়ের চেষ্টা করছেন। এ নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, রাজনৈতিক মতাদর্শে সম্পূর্ণ বিপরীতধারার দুই দলের এ ধরনের সমঝোতা জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তারা জামায়াতকে ‘ফ্যাসিস্ট শক্তির প্রশ্রয় না দেওয়ার’ আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলেও মরিয়ম বেগমের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনার পর মাদ্রাসা এলাকাজুড়ে চলছে নানা জল্পনা-কল্পনা ও বিতর্ক।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ