২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

spot_img

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে বেগম খালেদা জিয়ার নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, ক্রীড়াঙ্গনের উন্নয়নের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ধানের শীষ মার্কায় ভোট দিন। ধানের শীষ শান্তি ও উন্নয়নের প্রতীক। আমাদের ঘরে বসে থাকলে চলবে না। আসুন, আমরা সবাই মিলে ভোটারদের ঘরে ঘরে গিয়ে বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছে দিই।

শুক্রবার বিকেলে শাহজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের পারতেখুর সোনালী সংঘের আয়োজনে স্থানীয় হাইস্কুল মাঠে অনুষ্ঠিত শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, খেলাধুলা করলে মন ও শরীর দুটাই ভালো থাকে। এজন্য আমাদের মোবাইল ফোনে অতিমাত্রায় অভ্যস্ত না হয়ে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহজাহানপুর উপজেলা যুবদলের অন্যতম সদস্য ও সোনালী সংঘের সভাপতি মখদুম মোস্তাহিদ বিল্লাহ মিল্টন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান অটল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি বজলুর রহমান মিলু, সদস্য ইমরান হোসেন ও শফিকুল ইসলাম শফিক, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান আজাদ, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, বিএনপি নেতা কামরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রেজা, জেলা যুবদল নেতা মেহেদী হাসান বাপ্পি, স্থানীয় যুবদল নেতা রঞ্জু মিয়া, আবুল কাশেম, মতিউর রহমান, রাজিবুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম সবুজ, গাবতলী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান মোহন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, আশেকপুর ইউনিয়ন তাঁতি দলের সভাপতি আতিকুর রহমান আতিক এবং কোষাধ্যক্ষ আজাদ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

খেলায় অংশ নেয় বগুড়া আল আমিন ক্রিয়া চক্র বনাম খোদাবন্দবালা স্বাধীন বাংলা ক্লাব। খেলায় ৪ গোলের ব্যবধানে বিজয়ী হয় খোদাবন্দবালা স্বাধীন বাংলা ক্লাব।

খেলা শেষে সাবেক এমপি লালু বেগম খালেদা জিয়ার পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ