১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে শহীদ জিয়াকে স্মরণ, গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির অঙ্গীকার

spot_img

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শাজাহানপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনগুলো।

সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

অনুষ্ঠানে নেতৃত্ব দেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ।  এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, মঞ্জুর কাদের মন্টু, সাবেক আহ্বায়ক আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, যুগ্ম সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী রনি, বিএনপি নেতা ইদ্রিস আলী শাকিরার, শফিকুল ইসলাম, মশিউর রহমান রকি, যুবদলের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, রেজাউল করিম রেজা, ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটনসহবিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এই দিনে সৈনিক ও জনগণের মিলিত শক্তিতে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে দলীয় নেতাকর্মীরা একটি বিশাল র‌্যালি বের করেন, যা উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

স্থানীয় নেতারা জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় উজ্জীবিত হয়ে আগামীর আন্দোলনে তারা নতুন উদ্দীপনা ও ঐক্য নিয়ে মাঠে নামবেন।

 

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ