২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে সেনাবাহিনীর ট্রাক দুর্ঘটনা, আহত ১৩

spot_img

বগুড়ার শাহজাহানপুরে বীরগ্রাম এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি ট্রাক দুর্ঘটনায় পতিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি রাজশাহী সেনানিবাস থেকে বগুড়া সেনানিবাসের উদ্দেশ্যে রওনা হয়েছিল।

দুর্ঘটনায় ট্রাকে থাকা ১৩ সেনা সদস্য আহত হন। এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহতদের দ্রুত উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত একজনকে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

দুর্ঘটনার পরপরই স্থানীয় জনগণ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার কাজে অংশ নেন। তাদের তাৎক্ষণিক তৎপরতায় আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হয়।

বিকেলে বাংলাদেশ সেনাবাহিনী তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে। সেনাবাহিনীর পক্ষ থেকে উদ্ধারকাজে অংশগ্রহণকারী স্থানীয় জনগণ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। তারা জানান, সবাই মিলে দ্রুত মানবিক সহায়তা ও তৎপরতা দেখানোর ফলে আহত সেনা সদস্যদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ