
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে বগুড়ার শাজাহানপুর উপজেলার বৃ-কুষ্টিয়া দারুল হাদীস সালাফিয়া ও তাহফিযুল কুরআন মাদরাসায় তিনটি মাদরাসার চতুর্থ ও ষষ্ঠ শ্রেনীর ৪০ জন শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
পরিক্ষায় অংশগ্রহণকারী তিনটি প্রতিষ্ঠান যথাক্রমে বৃ-কুষ্টিয়া দারুল হাদীছ সালাফিয়া মাদরাসা (বালক ও বালিকা শাখা), গাবতলী উপজেলার বাগবাড়ী ইছলাহুল উম্মাহ মহিলা মাদরাসা ও ইয়াতীমখানা, জয়পুরহাট জেলার আরামনগর আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর ৪০ জন শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে পরিক্ষায় অংশ গ্রহন করে।
‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ বিগত ৪৩ বছর যাবৎ এদেশে তাওহীদ ও ছহীহ সুন্নাহ ভিত্তিক ধর্ম ও সমাজ সংস্কার আন্দোলন চালিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় একটি সুশৃঙ্খল ও পরিকল্পিত শিক্ষা সংস্কার আন্দোলন পরিচালনার লক্ষ্যে ‘হাদীছ ফাউণ্ডেশন শিক্ষা বোর্ড’-এর কার্যক্রম এগিয়ে চলেছে।
হাদীছ ফাউণ্ডেশন শিক্ষা বোর্ড’ একটি বেসরকারী ও সমন্বয়কারী শিক্ষা বোর্ড। ২০১৭ সালে বাংলাদেশ সরকার কওমী মাদ্রাসা সমূহকে স্বীকৃতি দানের উদ্যোগ গ্রহণ করে এবং দেওবন্দী তরীকার ছয়টি কওমী বোর্ডের সমন্বয়ে বেফাকুল মাদারিসকে স্বীকৃতি প্রদান করে। এমতাবস্থায় দেশের আহলেহাদীছ মাদ্রাসাগুলোকে কেন্দ্রীয়ভাবে তত্ত্বাবধান ও পৃষ্ঠপোষকতা প্রদানের জন্য একটি শিক্ষা বোর্ড গঠনের প্রয়োজনীয়তা ব্যাপকভাবে অনুভূত হয়। এই প্রেক্ষিতে প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব পুনরায় উক্ত বোর্ড সচল করা ও পরিচালনার জন্য দায়িত্বশীলদের নিয়োগ দেন এবং তাদেরকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। সে মোতাবেক ২০১৯ সালের ১০ই জানুয়ারী, ‘হাদীছ ফাউণ্ডেশন শিক্ষা বোর্ড’ পুনরায় কার্যক্রম শুরু করে, যা স্বল্প সময়েই সারা দেশে যথেষ্ট সাড়া জাগাতে সক্ষম হয়েছে। ইতিমধ্যে বোর্ডের অধীনে নিজস্ব সিলেবাস, পাঠ্যতালিকা ও বার্ষিক পাঠপরিকল্পনা প্রকাশিত হয়েছে এবং পরিকল্পনা মোতাবেক শিশু শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পূর্ণ সেট পাঠ্যবই প্রকাশিত হয়েছে। ধারাবাহিকভাবে অন্যান্য শ্রেণীর পাঠ্যপুস্তক প্রণয়ন অব্যাহত রয়েছে। এছাড়া শিক্ষার্থীদের সুবিধার্থে ক্লাস ডায়েরী, হিফয ডায়েরী, হাতের লেখা সহায়িকাসহ বিভিন্ন শিক্ষা উপকরণ প্রকাশিত হয়েছে। বোর্ডের নিজস্ব ওয়েবসাইট চালু হয়েছে। শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমও ইতিমধ্যে শুরু হয়েছে। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে যোগ্য শিক্ষক নিয়োগের জন্য বোর্ডের পক্ষ থেকে ‘শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট’ প্রতিষ্ঠার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।




