৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে ৪ মাদক সেবনকারীকে ধরে পুলিশে দিল জনতা

spot_img
 বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের বামুনিয়া মণ্ডলপাড়া এলাকায় মাদক সেবনের সময় চার যুবককে আটক করেছে পুলিশ। গতসোমবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বামুনিয়া এলাকার সাবেক ইউপি সদস্য হাতেম আলীর খুঁটি কারখানার পেছনে মাদক কারবারি ও সেবনকারী রাজুসহ কয়েকজন যুবক মাদক সেবন করছেন— এমন খবর পেয়ে স্থানীয় লোকজন সেখানে গিয়ে চারজনকে আটক করেন। পরে শাজাহানপুর থানা পুলিশকে খবর দেওয়া হলে উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেন এবং থানায় নিয়ে আসেন।
আটককৃতরা হলেন— রাজু (পিতা: আব্দুর রউফ), আপেল (পিতা: আব্দুর রাজ্জাক), রিয়াদ (পিতা: আব্দুল হাকিম) ও রাকিবুল (পিতা: সাইফুল ইসলাম)।
এসআই খোরশেদ আলম জানান, স্থানীয় জনতা মাদক সেবনের অভিযোগে চারজনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিক ইকবাল বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ