
সাজ্জাদুর রহমান, বেরোবি প্রতিনিধি:
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ইফতার পার্টিতে নিষেধাজ্ঞা দেওয়ার প্রতিবাদে গণ-ইফতার আয়োজন করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষাথীরা।
বুধবার(১৩ মার্চ) রমজানের ২য় দিনে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারকে এ গণ-ইফতার কর্মসূচি আয়োজন করা হয়।
ক্যাম্পাসে ইফতার নিষেধাজ্ঞার প্রতিবাদে বেরোবিতে গণ ইফতার এ সময় ১৪ তম আবর্তনের শিক্ষার্থী কাইয়ুম বলেন, পবিত্র রমজান মাসে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একসাথে ইফতার আয়োজন করে আমাদের ভাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করতে চাই। প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণ ইফতার কর্মসূচি পালন করার মাধ্যমে জানান দিতে চাই যে, ৯০% মুসলমানের দেশে আমরা সবাই মিলেমিশে ভ্রাতৃত্ববোধের বন্ধনে এগিয়ে যেতে চাই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের জানান দিতে চাই যে, আমরা সবাই ঐক্যবদ্ধ। অদূর ভবিষ্যতে আমরা যেনো এমন নিষেধাজ্ঞার শিকার না হয়। আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন নিষেধাজ্ঞা না দিয়ে সর্বোচ্চ সহযোগিতা করবে।
১৪তম আবর্তনের শিক্ষার্থী রিয়াদ বলেন, এই ইফতারের মাধ্যমে রমজানের খুশি আমরা সবার মাঝে ভাগ করে নিতে পারছি। আমরা সবাই মিলে গণ ইফতার করতে পারছি এটা আনন্দের একটা বিষয় ।
এই সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ইমামের মোনাজাতের মাধ্যমে এই কোন ইফতার কর্মসূচি শেষ হয়।
উল্লেখ্য, গত সোমবার শাবিপ্রবি ও নোবিপ্রবি প্রশাসন ক্যাম্পাসের অভ্যন্তরে ইফতার পার্টির আয়োজন না করার নির্দেশনা দিয়ে নোটিশ জারি করে। এতে দেশব্যাপী শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশাসনের এমন হস্তক্ষেপের নিন্দা জানান।




