
আরিফুল ইসলাম, শিবগঞ্জ,বগুড়াঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার গাংনগরে নাজির আহম্মেদ ফাউন্ডেশনের উদ্যোগে “আরিফ হোসেন আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট ২০২৫” এর চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
গত (১৩ নভেম্বর) বৃহস্পতিবার বিকেলে গাংনগর আলে মাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠে এই চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হয়।
নাজির আহম্মেদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আরিফ হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জিহাদ নার্সারির স্বত্বাধিকারী মিনারুল ইসলাম। বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সৈয়দপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড শাখার সেক্রেটারি মেহেদী হাসান মুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, এপিবিএন সদস্য আব্দুল মমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৭নং ওয়ার্ডের সহ-সভাপতি ফখরুল ইসলাম, জগন্নাথপুরের বিশিষ্ট ব্যবসায়ী মিনারুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত ম্যাচে গোবিন্দগঞ্জ খেলোয়াড় কল্যাণ সমিতি ২-১ গোলে নওগাঁ জেলা ফুটবল একাদশ কে পরাজিত করে জয় লাভ করে। খেলার মাঠে উৎসবমুখর পরিবেশে হাজারো দর্শক খেলাটি উপভোগ করেন।
খেলা শেষে সেরা ৭ জন দর্শকের মাঝে জিহাদ নার্সারির পক্ষে থেকে চারাগাছ প্রদান করা হয়।
আগামী ২৮ নভেম্বর টুর্নামেন্ট এর প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে




