২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিবগঞ্জের কিচক ইউনিয়নে ৩০০ মোটরসাইকেলের বিশাল শোডাউন: দাঁড়িপাল্লার পক্ষে তরুণদের ইসলামী জাগরণ

spot_img

‎মোঃ হৃদয় হাসান, শিবগঞ্জ, বগুড়া, প্রতিনিধি:

‎বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া-২, শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের উদ্যোগে শুক্রবার (৭ নভেম্বর) বিকেল ৩টা থেকে মাগরিব পর্যন্ত অনুষ্ঠিত হয় ৩০০-এরও অধিক মোটরসাইকেলের বিশাল শোডাউন।

‎‎দাঁড়িপাল্লা প্রতীককে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মোঃ শাহাদাতুজ্জামান আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণার সূচনা করেন।

‎‎এই শোডাউন যেন পরিণত হয় এক তারুণ্যের উন্মাদনায় ভরা ইসলামী জাগরণের মিছিল।

‎গ্রাম থেকে গ্রাম, পাড়া থেকে পাড়া, বাজার থেকে মহল্লা—সবখানেই ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পতাকা ও ইসলামী স্লোগানে মুখরিত হয়ে ওঠে কিচক ইউনিয়নের আকাশ-বাতাস।

‎মোটরসাইকেলের দীর্ঘ সারি যখন কিচকের রাস্তায় গর্জে ওঠে, তখন প্রতিটি জনপদে সৃষ্টি হয় এক অবর্ণনীয় দৃশ্য। মা-বোনেরা, ভাই ও যুবসমাজ ঘর থেকে বেরিয়ে আসে, রাস্তার পাশে দাঁড়িয়ে উল্লাসে স্বাগত জানায় প্রিয় নেতা ও প্রার্থী অধ্যক্ষ শাহাদাতুজ্জামানকে।

‎বৃদ্ধা মায়েরা দোয়া তোলে আকাশের দিকে, তরুণরা উচ্ছ্বাসে বলে ওঠে —“দাঁড়িপাল্লায় ভোট দেব, ইসলামি নেতৃত্ব আনব ইনশাআল্লাহ!”

‎অধ্যক্ষ শাহাদাতুজ্জামানের উপস্থিতিতে শোডাউনটি পরিণত হয় এক ইসলামী ঐক্যের প্রদর্শনীতে। উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাকিল উদ্দিন, যিনি বলেন —“আজকের এই তরুণদের মিছিল প্রমাণ করছে, ইসলামপন্থি রাজনীতি এখন আর সীমাবদ্ধ নয় — এটি জনগণের হৃদয়ের ভাষা।”

‎‎উপস্থিত ছিলেন থানা মজলিসে শুরা সদস্য ও কেয়ারটেকার মাওলানা মোঃ শহীদুল্লাহ, তিনি বলেন ইসলামী নেতৃত্বের পক্ষে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান।

‎পুরো মোটরসাইকেল বহরের নেতৃত্ব দেন কিচক ইউনিয়নের আমির মোঃ মোফাজ্জল হোসেন, সেক্রেটারি ছাইদুর রহমান।

‎সহযোগিতায় ছিলেন বাইতুল মাল সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি মাওলানা মোঃ গাজীউর রহমান, সেক্রেটারি মোঃ হৃদয় হাসান, এবং অত্র ইউনিয়নের সকল স্তরের জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।

‎দিনভর চলা এই শোডাউনে কিচক ইউনিয়নের প্রতিটি জনপদে সৃষ্টি হয় নতুন এক বিশ্বাস, উদ্দীপনা ও ইসলামী জাগরণের হাওয়া।

‎রাস্তার দুই পাশে উৎসুক জনতা দোয়া ও আশীর্বাদে সিক্ত করেন কর্মীদের। তরুণ প্রজন্ম দাঁড়িপাল্লার পক্ষে নিজেদের অঙ্গীকার ঘোষণা করে বলে —‎“এবার ভোট দেব ইসলামের পক্ষে, ভোট দেব দাঁড়িপাল্লায়!”

‎শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ ও সৌন্দর্যমণ্ডিত এই শোডাউন প্রমাণ করে, কিচক ইউনিয়নের মানুষ আজ ইসলামী রাজনীতির প্রতি দৃঢ়ভাবে বিশ্বাসী।

‎তারা চায় একটি ন্যায়ভিত্তিক সমাজ, যেখানে ইসলামই হবে ন্যায়ের পথপ্রদর্শক, এবং নেতৃত্বে থাকবেন সত্যিকারের আমানতদাররা।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ