৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শুরু হয়েছে শহীদি মার্চ কর্মসূচি

spot_img

স্বৈরাচার সরকার পতন ও গণ-অভ্যুত্থানের একমাস পূর্তি উপলক্ষ্যে শুরু হয়েছে শহীদি মার্চ কর্মসূচি। বৃহস্পতিবার বিকাল ৪ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মার্চ শুরু হয়।শহীদি মার্চটি কলাবাগান, নীলক্ষেত, নিউমার্কেট, মিরপুর রোড ধরে মানিক মিয়া এভিনিউ ও সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট, কাওরানবাজার, শাহবাগ ও রাজু ভাস্কর্য হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। ছাত্র জনতা শহীদি মার্চ থেকে ৫ দফা দাবি করে

১. গণহত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।

২. শহীদ পরিবারদের আইনি ও আর্থিক সহযোগিতা নিশ্চিত করতে হবে।

৩. প্রশাসনের দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টদের দোসরদের চিহ্নিত করে অনতিবিলম্বে বিচারের আওতায় আনতে হবে।

৪. গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর হিসেবে ঘোষণা করতে হবে।

৫. রাষ্ট্র পুনর্গঠনের রোড ম্যাপ প্রকাশ করতে হবে।

সংবাদ বুলেটিন / মালিহা

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ