১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শেরপুরে মে দিবস পালিত

spot_img

 

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে মহান মে দিবস পালিত হয়েছে। বুধবার (১ মে) সকাল থেকেই উপজেলার বাসস্টান্ড এলাকায় গুরুত্বপূর্ণ স্থান সমূহে শ্রমিকদের বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিবসটির আয়োজন করে।
দিবসটি উপলক্ষ্যে জাতীয় শ্রমিক লীগ শেরপুর উপজেলা শাখা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, শেরপুর ধুনট বন্দর শ্রমিক কল্যাণ সংস্থা, জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা দিবসটি উদযাপন করেন। জাতীয় শ্রমিক লীগ শেরপুর উপজেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, শ্রমিক নেতা কারিমুল হাসান প্রমুখ। বগুড়া জেলা পরিবহণ শ্রমিক ইউনিয়নের উদ্দ্যোগে শ্রমিক র‌্যালী এর আয়োজন করা হয় এসময় উপস্থিত ছিলেন আরিফুর রহমান মিলন, মতিউর রহমান মতি প্রমুখ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ