
শ্রমিক কল্যাণ ফেডারেশন মাঝিড়া ইউনিয়ন শাখার উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়ন শাখার উদ্যোগে আজ বৃহস্পতিবার ( ২৯ ফেব্রুয়ারি ) সন্ধ্যা ৬ টায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
অত্র সংগঠনের ইউনিয়ন সভাপতি মো. মিনার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা পূর্ব শাখার শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা শাখার সভাপতি মো. তারেকুল ইসলাম (তারেক)।
অনুষ্ঠানে সাধারণ সম্পাদক গোলাম আজমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন, উপজেলা নির্বাহী সদস্য কাজী সাইফুল ইসলাম, মামুনুর রশিদ (মামুন), ডা. হযরত আলী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাঝিড়া ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ-সভাপতি আব্দুল বাসেত, ইউনিয়ন নির্বাহী সদস্য রুহুল আমিন, রেজাউল করিম সহ ইউনিয়ন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।




