৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

সান্তাহারে ইসলামিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে খেলাধুলা ও পুরস্কার বিতরণ 

spot_img

আদমদীঘি(বগুড়া)প্রতিনিধি:

বগুড়ার সান্তাহারে খেলাধুলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় সান্তাহার ইসলামিয়া দাখিল মাদ্রাসার মাঠে এই আয়োজন করা হয়।

হাফেজ মির্জা আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট কামরুজ্জামানের সঞ্চালনায় পুরস্কার বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৩ এর সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন (ভুট্টু), উপজেলা বিএনপির সহ সভাপতি কামরুল হোসেন মধু, পৌর বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান( মিঠু), সাংগঠনিক সম্পাদক দিলদার আলম জুয়েল, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, পৌর ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক সাখাওয়াতহোসেন, দাখিল মাদ্রাসার দাতা সদস্য পৌর যুবদলের আহবায়ক আলহাজ্ব  ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, যুগ্ন আহবায়ক ফেরদৌস হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মানিক প্রমূখ।

বক্তব্যে প্রধান অতিথি বলেন মাদক, চাঁদাবাজি, সমাজের বিভিন্ন অপকর্ম থেকে বিরত থাকতে খেলাধুলার পাশাপাশি সঠিক জ্ঞান অর্জন করতে হবে। এবং মাদ্রসার একতলা ভবনটি চারতলা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।উল্লেখ্য দাখিল মাদ্রাসার ভালো ফলাফল ছাত্র-ছাত্রীদের পুরস্কার হিসেবে পোশাক উপহার দেন বিশিষ্ট ব্যবসায়ী মোজাম্মেল হোসেন।

 

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ