২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

সালথা থানায় অসহায় মানুষের মাঝে পুলিশের ঈদ উপহার বিতরণ

spot_img

আবুল বাসার, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ

পবিত্র মাহে রমজান ও আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ফরিদপুরের সালথা থানার অধীন প্রায় শতাধিক অসহায়, হত-দরিদ্র মানুষের মাঝে পুলিশের ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমানের নির্দেশনায় থানা পুলিশের অর্থায়নে শনিবার (৩০ মার্চ) বেলা ১২ টার দিকে সালথা থানা চত্ত্বরে এই ঈদ উপহার বিতরণ করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, সালথা থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই শফিকুল ইসলাম, এসআই আবু রায়হান, এসআই কবিরুল হক, এসআই সুমন খান, এসআই নাজমুল হাসান, এসআই আব্দুল বাসেত প্রমূখ।

ঈদ উপহার বিতরণ কালে সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে সালথা থানা পুলিশের পক্ষ থেকে প্রায় শতাধিক অসহায়, হত-দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে চাল, ডাল, দুধ, চিনি, সেমাই, ছোলা, তেল, মুড়ি, লবণ খেজুরসহ খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়েছে। পবিত্র মাহে রমজান মাসে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ