
এসবি ক্রীড়া ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাথে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে অঘটনের শিকার হয় বাংলাদেশ ক্রিকেট দল। তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে যাওয়ায় সিরিজও হেরে বসে বাংলাদেশ। এমতাবস্থায় সিরিজের শেষ ম্যাচে হোয়াইট ওয়াশের শংঙ্কায় ছিলো বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু সকল শংঙ্কা কাটিয়ে সিরিজের শেষ ম্যাচে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসের বড় জয় তুলে নেয় টাইগাররা।
শনিবার (২৫ মে) টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে মাত্র ১০৪ রান তুলতে সক্ষম হয় যুক্তরাষ্ট্র ক্রিকেট দল। দলের পক্ষে সর্বোচ্চ ১৫ বলে ২৭ রান করেন ওপেনার এন্ড্রিস। এদিন বল হাতে আগুন ঝড়িয়েছেন পেসার মোস্তাফিজুর রহমান। ৪ ওভার বল করে মাত্র ১০ রান দিয়ে মোস্তাফিজ তুলে নিয়েছেন ৬ টি উইকেট। যেটি টি-টোয়েন্টিতে মোস্তাফিজের ক্যারিয়ার সেরা।
১০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০ উইকেট ও ৫০ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ ক্রিকেট দল। দলের পক্ষ্যে ওপেনার তানজিদ হাসান তামিম করেন অপরাজিত ৫৮ রান ও অপর ওপেনার সৌম্য সরকার অপরাজিত থাকেন ৪৩ রানে।
দূর্দান্ত বোলিং প্যারফরম্যান্সে ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন পেসার মোস্তাফিজুর রহমান।
এসবি/ইন্দ্রজিৎ




