২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই জিলহজ, ১৪৪৭ হিজরি

একপেশে ফাইনালে আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা

spot_img

এসবি ক্রীড়া ডেস্ক : ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ও বিলাসবহুল টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর সতেরতম আসরে চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। পুরোপুরি একপেশে ম্যাচে তারা সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়েছে। এ নিয়ে আইপিএলে তৃতীয় শিরোপা জয়ের স্বাদ পেলো কলকাতা।

রবিবার (২৬ মে) চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হয় কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। এবারের আইপিএল ফাইনালটা ব্যাট-বলের লড়াই ঠিক জমেনি। মূলত এতে দায়টা হায়দরাবাদেরই বেশি। এদিন ব্যাট বল ফিল্ডিংয়ে পুরোপুরি মলিন ছিল দলটি। ফাইনালে টস জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল হায়দরাবাদ।

আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে যায় হায়দরাবাদ। ইনিংসের প্রথম ওভারেই উইকেট তুলে নেন কলকাতার অজি পেসার মিচেল স্টার্ক। নিয়মিত উইকেট পতনে নির্ধারিত ২০ ওভারের আগেই (১৮.৩ ওভারে) সবকয়টি উইকেট হারিয়ে ১১৩ রান তুলতে সক্ষম হয় হায়দরাবাদ। দলের পক্ষে সর্বোচ্চ ২৪ রানের ইনিংস খেলেন অধিনায়ক প্যাট ক্যামিন্স। এদিন কলকাতার হয়ে বোলিং করা ৬ বোলারই তুলে নেন উইকেট। যার মধ্যে আন্দ্রে রাসেল নেন ৩ টি উইকেট, স্টার্ক ও রানা নেন ২ টি করে উইকেট। এছাড়াও ১ টি করে উইকেট নিয়েছেন বৈভব,নারিন ও বরুণ।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১১ রানে উইকেট হারিয়ে বসে কলকাতা। ফিরে যান কলকাতার হয়ে দারুণ মৌসুম কাটানো সুনীল নারিন। নারিন ফেরার পরেই এদিন মাঠে শুরু হয় ভেঙ্কটেশ তান্ডব। আর তাকে যোগ্য সঙ্গ দেন ওপেনার রহমাতুল্লাহ গুরবাজ। মাত্র ১০.৩ ওভারে ৮ উইকেট ও ৫৭ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় কলকাতা। দলের পক্ষে সর্বোচ্চ ২৬ বলে ৫২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ভেঙ্কটেশ আইয়ার।

_এসবি/ইন্দ্রজিৎ_

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ