২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ব্যাটিং-বোলিং নৈপুণ্যে তৃতীয় শিরোপা কোলকাতার ঘরে !

spot_img

সুব্রত দাশ:
ব্যাটিং-বোলিং নৈপুণ্যে সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে তৃতীয়বারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শিরোপা নিজেদের ঘরে তুললো কোলকাতা নাইট রাইডার্স।

আজ চেন্নাইয়ের এম চিদম্বরম স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে কোলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি সানরাইজার্স হায়দরাবাদ । দলীয় ১ রানের মাথায় অজি পেসার মিচেল স্টার্কের বলে বোল্ড হয়ে ফিরেন টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ফর্মে থাকা অভিষেক শর্মা। সঙ্গীকে হারিয়ে রানের খাতা খোলার আগেই আরোরার শিকার হয়ে ফিরেন ট্রেভিস হেডও। দ্রুত দুই ওপেনারের বিদায়ে এইদিন দলের হয়ে উইকেটে থিতু হতে পারেনি রাহুল টিপাঠী স্টার্কের দ্বিতীয় শিকার হওয়ার আগেই তার ব্যাট থেকে আসে মাত্র ৯ রান।

দলের এমন অবস্থায় ব্যাট হাতে এইদিন সানরাইজার্সদের হয়ে ভালো ইনিংস খেলতে পারেনি দুই মিডল অর্ডার ব্যাটার এইডেন মার্করাম এবং তরুণ নিতিশ রেড্ডি। ফলে কোলকাতার বোলারদের তান্ডবে মাত্র ৬২ রানে ৫ উইকেট হারায় হায়দরাবাদ । তবে অনেকক্ষণ ভরসা হয়ে উইকেটে থাকলেও থিতু হওয়ার আগে ক্ল্যাসেলকে ফিরিয়ে হায়দাবাদ সমর্থকদের চুপ করে দেন হার্ষিত রানা। ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে ব্যাট হাতে লড়াই করেছিলো অধিনায়ক কামিন্স। কিন্তু যোগ্য সঙ্গীর অভাবে ব্যাক্তিগত ২৪ রানের মাথায় তাকে থামিয়ে ১৮.৪ ওভারে মাত্র ১১৩ রানে হায়দরাবাদের ইনিংস গুটিয়ে দেন আন্দ্রে রাসেল। কোলকাতার হয়ে আন্দ্রে রাসেল নেন তিনটি উইকেট। দুইটি করে উইকেট নেন স্টার্ক এবং হার্ষিত রানা। একটি করে উইকেট নেন সুনীল নারিন , বরুণ চক্রবর্তী এবং আরোরা।

জবাব দিতে নেমে মাত্র ১১ রানের মাথায় প্যাট কামিন্সের শিকার হয়ে সাজঘরে ফিরেন ওপেনার সুনীল নারিন। নারিনের বিদায়ে এইদিন তিনে ব্যাট করতে নেমে ভেঙ্কটেশ আইয়ার ছিলেন দুর্দান্ত । অন্য ওপেনার রাহমান উল্লাহ গুরবাজকে নিয়ে গড়েন দ্বিতীয় উইকেটে ৯১ রানের জুটি। ৩২ বলে ৫ চার আর ২ ছয়ে গুরবাজ ফিরলেও ২৬ বলে ৪টি চার আর ৩ ছয়ে ৫২ রানে অপরাজিত থাকেন ভেক্টেশর । হায়দরাবাদের হয়ে কামিন্স এবং শাহবাজ নেন একটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

সানরাইজার্স হায়দরাবাদ ১১৩/১০ (১৮.৩ ওভার)
কামিন্স ২৪ (১৯) মার্করাম ২০ (২৩)
রাসেল ৩/১৯ স্টার্ক ২/১৪

কোলকাতা নাইট রাইডার্স ১১৪/২ (১০.৩ ওভার)
আইয়ার ৫২* (৩২) গুরবাজ ৩৯ (৩২)
কামিন্স ১/১৮ শাহবাজ ১/২২

ফলাফলঃ কোলকাতা নাইট রাইডার্স ৮ উইকেটে জয়ী

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ