২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে “অপারেশন ডেভিল হান্ট” অভিযানে গ্রেফতার ৫

spot_img

সুনামগঞ্জ প্রতিনিধি:

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে সারা দেশে একযোগে চলমান রয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’। জেলার বিভিন্ন থানা কর্তৃক পরিচালিত এ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন— জগন্নাথপুর উপজেলার গহৃবপুর গ্রামের বাসিন্দা, নিষিদ্ধ সংগঠন রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ (২৩), ধর্মপাশা উপজেলার সুনই গ্রামের বাসিন্দা, পাইকুরাটি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সদস্য শরীফ আহমদ মামুন (৩৩), দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর গ্রামের বাসিন্দা, দোয়ারাবাজার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম অনিক (৪০), জামালগঞ্জ উপজেলার কালীপুর গ্রামের বাসিন্দা, জামালগঞ্জ উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মিটন পাল (৩১), ছাতক উপজেলার কালিদাসপাড়া গ্রামের বাসিন্দা, নিষিদ্ধ সংগঠন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সিনিয়র সদস্য আল মেরাজ পাপ্পু (২৭)।

রবিবার জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ