১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান, অস্ত্র সহ আটক ০৭

spot_img

মোংলা সংবাদদাতা: দীর্ঘদিন যাবত সুন্দরবনের বিভিন্ন এলাকায় হান্নান বাহিনী নামক সক্রিয় ডাকাত দল অস্ত্র দেখিয়ে চাঁদাবাজি, অপহরণ, ভয়-ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিলো। গত ২৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ হান্নান বাহিনী সুন্দরবনে ডাকাতির উদ্দেশ্যে গমন করবে বলে জানা যায়। অতঃপর রাতভর কোস্ট গার্ড বাগেরহাটের রামপাল খেয়াঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে হান্নান বাহিনীর প্রধান মোঃ হান্নান শেখ এবং তার ০৫ জন সহযোগীকে আটক করা হয়।

পরবর্তীতে ডাকাত দলের সর্দার হান্নানকে জিজ্ঞাসাবাদ করে তার আরেক সহযোগী মোঃ হাবিবুর রহমান কে ০২ টি এক নলা বন্দুক, ০৩ টি রামদা সহ রামপাল থানাধীন বাঁশতলী এলাকা হতে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, হান্নান বাহিনীর সদস্যদের মাসিক ৪০ হাজার টাকা প্রদান করা হয়। আটককৃত ডাকাত দলের সদস্য মোঃ হান্নান শেখ (৬৫), মোঃ রেজাউল শেখ (৫৩), শেখ মোঃ কামাল উদ্দিন (৫৪), সুরত মল্লিক (৪৭), মোঃ আবু তালেব খান (৪৭), মোঃ হোসেন আলী শেখ (৫৫) এবং মোঃ হাবিবুর রহমান (৫৫) খুলনা ও বাগেরহাট জেলার বাসিন্দা।

কোস্ট গার্ড পশ্চিম জোন অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার অনিক মাহমুদ জানান,

জব্দকৃত অস্ত্রসহ আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ