৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীকে মারধর, ক্ষমা চাইল তানজিল’স সুজ কর্তৃপক্ষ

spot_img

সারোয়ার হোসেন, সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি:

তানজিল’স সুজ জুতা শোরুমের মালিক কতৃপক্ষ এবং বিক্রয় কর্মীদের হাতে সোহরাওয়ার্দী কলেজের তিনজন শিক্ষার্থী হেনস্তা এবং হামলার ঘটনায় ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে তানজিল’স সুজ মালিক কর্তৃপক্ষ।

‎রবিবার(২৫ মে) দুপুর ৩টায় রাজধানীর পুরান ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায়ের কাছে লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করে তানজিল’স সুজ কর্তৃপক্ষ।

‎অঙ্গীকারনামায় প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ ইমরান খান জানান, “গত ২৩-০৫-২০২৫ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ৯:৩০ মিনিটে আমার ও একজন সেলসম্যানের সঙ্গে সাইমুর রেজা মন্ময়ের একটি ভুল বোঝাবুঝি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এ ঘটনায় আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকব।”
‎
‎তিনি আরও উল্লেখ করেন, “উক্ত ঘটনা নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে যেসব চাঁদাবাজি, ইভটিজিং ইত্যাদির অভিযোগ উঠেছে সেগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও মনগড়া।”

‎এই ঘটনায় হামলার শিকার হওয়া সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী সাইমুর রেজা মন্ময় বলেন, “অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটি ঘটেছে, সেটির মীমাংসায় গতকাল সূত্রাপুর থানায় আমাদের ডাকা হয়। সেখানে থানা প্রশাসন প্রাথমিকভাবে কিছুটা মীমাংসা করেন। আজ কলেজ প্রশাসন ও পুলিশ প্রশাসনের মাধ্যমে ঘটনাটির পুরোপুরি মীমাংসা হয়েছে। তানজিল’স সুজ কর্তৃপক্ষ তাদের ভুল স্বীকার করে অধ্যক্ষ মহোদয়কে অঙ্গীকারনামা প্রদান করেছেন। আমরা চাই, কোনো ব্যবসায়ী কর্তৃক কোনো শিক্ষার্থী এমন ঘটনার শিকার না হোক।”

‎উল্লেখ্য, গত শুক্রবার রাত ৯:৩০ মিনিটের দিকে তানজিল’স সুজ জুতার শোরুমে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের কয়েক শিক্ষার্থী জুতা কিনতে গেলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এই ঘটনায় বিক্রয়কর্মী ও মালিক কর্তৃপক্ষের হাতে সোহরাওয়ার্দী কলেজের কয়েক শিক্ষার্থী হামলার শিকার হন। পরে এই ঘটনাকে কেন্দ্র করে ঐ রাতে সোহরাওয়ার্দী কলেজের সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল করে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ