৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

সৌদি আরবে আবারও ক্ষে’প’ণাস্ত্র হা’ম’লা চালিয়েছে ইরান

spot_img

সৌদি আরব রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর এবং প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তবে ইরানি এই ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি জানিয়েছে সৌদি।

ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর ও মার্কিন বিমান ঘাঁটি লক্ষ্য করে ছোড়া ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি জানিয়েছে সৌদি আরব।

রিয়াদের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে মার্কিন সৈন্যরা অবস্থান করছেন। ইরানি ওই হামলার বিষয়ে অবগত উপসাগরীয় একটি সূত্র এএফপিকে হামলার তথ্য নিশ্চিত করেছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র বলেছে, রবিবার বিকালের দিকে রিয়াদ বিমানবন্দর এবং প্রিন্স সুলতান বিমানঘাঁটির কাছে ধেয়ে আসা ইরানি সব ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে ভূপাতিত করা হয়েছে।

তিনি বলেন, ইরানি ওই হামলার ঘটনায় রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয়নি এবং কোনও প্রাণহানি কিংবা ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেনি।

বিমানবন্দরের কাছে থাকা একজন প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেছেন, তিনি আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দৃশ্য দেখেছেন এবং বিকট শব্দ শুনেছেন। এর আগে রিয়াদের পূর্বাঞ্চলে বসবাসকারী বাসিন্দা এবং এএফপির প্রতিনিধিরা বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছিলেন। -সূত্র: এএফপি।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ