২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সৌদি আরবে হজ পালন করতে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু

spot_img

চলতি বছরের হজ মৌসুমে সৌদি আরবে আরও একজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। সর্বশেষ এই মৃত্যুর ঘটনায় এখন পর্যন্ত মোট সাতজন বাংলাদেশি হজযাত্রী সেখানে মারা গেছেন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্ক থেকে প্রকাশিত দৈনিক বুলেটিনে বুধবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে এ তথ্য জানানো হয়।

মৃত হজযাত্রীর নাম মো. শামসুল আলম (৬৩)। তিনি রংপুরের কোতোয়ালি এলাকার বাসিন্দা ছিলেন এবং সরকারি ব্যবস্থাপনার আওতায় হজে গিয়েছিলেন। মঙ্গলবার মদিনায় তিনি স্বাভাবিক কারণে মৃত্যুবরণ করেন। চলতি হজ মৌসুমে সরকারি ব্যবস্থাপনায় অংশ নেওয়া হজযাত্রীদের মধ্যে এটিই প্রথম মৃত্যুর ঘটনা।

এর আগে মারা যাওয়া অন্য ছয়জনের মধ্যে পাঁচজন মক্কায় এবং দুজন মদিনায় ইন্তেকাল করেন। তারা হলেন— জামালপুরের মো. আব্দুল হাই (৬১), শেরপুরের মো. আবদুল্লাহ আল মামুন (৫৮), দিনাজপুরের মো. খলিলুর রহমান (৬৪), ময়মনসিংহের মো. সেরাজুল হক (৬৬), টাঙ্গাইলের মো. আবুল কাশেম (৭০) এবং জয়পুরহাটের মো. নইম উদ্দীন মন্ডল (৭৫)।

হজ ব্যবস্থাপনা সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ৯৫টি ফ্লাইটে মোট ৩৮ হাজার ২০৭ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ৬৯৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৪ হাজার ৫০৮ জন।

হজযাত্রীদের পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্স নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। আগামী ৩১ মে পর্যন্ত হজ ফ্লাইট চলবে। চাঁদ দেখা সাপেক্ষে ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে, যা চলবে ৩০ জুন পর্যন্ত।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ