৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

হাজারো নেতা কর্মী নিয়ে নিজ এলাকায় গন সমাবেশে বিএনপি’র কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক- টিপু

spot_img

মোঃ শরিফুল ইসলাম নাটোর জেলা প্রতিনিধি :

লালপুরে বিএনপি’র আয়োজনে মেঘ বৃষ্টি উপেক্ষা করে হাজারো নেতাকর্মীদের নিয়ে গন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ই অক্টোবর) বিকেলে লালপুরের বিলমাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গণ সমাবেশকে কেন্দ্র করে হাজারো জনতার ঢল নেমেছে। এ সময় লালপুর এবং বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে গণ সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখরিত পুরো এলাকা। তাদের হাতে বিএনপি’র জাতীয় প্রতীক ধানের শীষ এবং জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিলে উল্লাসে মেতে উঠেন নেতাকর্মীরা। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু। এসময় তিনি বিএনপির নেতাকর্মীদের প্রতি সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার নিরাপত্তা নিশ্চিতকরণে সর্বদা সার্বিক সহযোগিতা নিয়ে তাদের পাশে থাকার আহ্বান জানান। তিনি আরো বলেন বিএনপি ক্ষমতা থেকে যাবার পর লালপুর বাগাতিপাড়ায় আর কোন উন্নয়ন হয়নি , বিএনপি ক্ষমতায় আসতে হবে না নির্বাচনের আগেই লালপুরের রাস্তাঘাট উন্নয়ন প্রকল্পে তিনি কাজ করবেন বলে জানান।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ