১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

হার্ট অ্যাটাক নিয়ে হাসপাতালে ভর্তি মাহমুদুর রহমান মান্না

spot_img

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে এই রাজনীতিবিদকে রাজধানীর শাহবাগের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে নেওয়া হয়। তবে তার অবস্থা বর্তমানে স্থিতিশীল ও তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান জানান, মাহমুদুর রহমান মান্নাকে কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়েছে। বিভাগের অধ্যাপক ডা. মো. আবু সেলিম তাকে দেখছেন। বর্তমানে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এর আগে, শুক্রবার রাত ১১টার পর নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আ. রাজ্জাক তালুকদার সজীব গণমাধ্যমে খুদে বার্তা পাঠিয়ে মান্নার অসুস্থতার খবর জানিয়ে বলেন, মাহমুদুর রহমান মান্না হার্ট অ্যাটাক করেছেন, তাকে পিজিতে (বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) নেওয়া হচ্ছে। দলের পক্ষ থেকে তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

এর আগেও গত বছরের (২০২৪) সেপ্টেম্বর মাসে হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

Copied from: https://rtvonline.com/

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ