৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

১২ বছর ধরে পালিয়ে থাকা ‘মশা’ গ্রেফতার

spot_img

গাইবান্ধা প্রতিনিধি: ১২ বছর ধরে পালিয়ে থাকা ছয় বছরের সাজাপ্রাপ্ত জিনের বাদশা মোশারফ হোসেন মশাকে গ্রেফতার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্।

এরআগে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের করতোয়া নদীর দুর্গম চর চকরহিমাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার রা হয়।

গ্রেফতার মোশারফ হোসেন ওরফে মশা গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশুবাড়ি গ্রামের বাবলু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, সাজাপ্রাপ্ত আসামী মোশারফ ২০১২ সালে সিরাজগঞ্জ জেলার জিনের বাদশার প্রতারণার মামলা নং জিআর- ৫০৮/১২ (সিরাজ) এর আসামি ছিলেন। ওই মামলায় সিরাজগঞ্জ জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট এর বিচারক আসামি মোশারফ ওরফে মশাকে প্রতারণার দায়ে ছয় বছরের সাজা প্রদান করেন। সাজার রায় ঘোষনার পর হতে আসামী মোশারফ হোসেন পলাতক ছিলেন। আসামীর বিরুদ্ধে আরও তিনটি মামলা আছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ বলেন, আসামী মশাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ