১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

ঈদের শুভেচ্ছা জানালেন বিএনপির সদস্য সচিব জনাব মো : আজাদ হোসেন আজাদ

spot_img


‎মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
‎সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
‎তারিখ: ০৪/০৬/২০২৫ ইং

‎সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া-সলঙ্গা (একাংশ) নির্বাচনী এলাকার সকল শ্রেণির পেশাজীবী ভাই বোনদের বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়- জনাব
‎তারেক রহমান সাহেব এর পক্ষ থেকে উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উল্লাপাড়া উপজেলা শাখার সদস্য সংগ্রহ, ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য মো: আজাদ হোসেন আজাদ জানিয়েছেন পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মুবারক। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,পবিত্র ঈদুল আযহা আমাদের জন্য আনন্দ ও ভ্রাতৃত্বের বার্তা বয়ে আনে। ঈদ সব ভেদাভেদ ভুলে সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়ায়। তিনি আরও বলেন, বর্তমান সংকটময় সময়ে দেশের মানুষের শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঈদের এই আনন্দঘন মুহূর্তে আমরা দেশ ও জাতির কল্যাণ কামনা করেছি। তিনি সিরাজগঞ্জের সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ঈদুল আযহার এই পবিত্র দিনে আমরা যেন একে অপরের প্রতি সহমর্মী হই। এবং সমাজে শান্তি ও ভ্রাতৃত্ব বজায় রাখি। এছাড়া তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে, নিরাপদ ও শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের আহবান জানান।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ