২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই জিলহজ, ১৪৪৭ হিজরি

ঈদ মার্কেট করতে গিয়ে খোয়া গেল মোটরসাইকেল, মাটি হলো ঈদের আনন্দ

spot_img

ধুনট (বগুড়া ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের কাজিপুরে ঈদের মার্কেট করতে গিয়ে মোটরসাইকেল চুরির শিকার হয়েছেন এক যুবক। ঘটনার পর পুরো পরিবারের ঈদের আনন্দ মাটি হয়ে গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী। এ ঘটনায় কাজিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বগুড়ার ধুনট উপজেলার ভাণ্ডার বাড়ী ইউনিয়নে ভুতবাড়ী গ্রামের মোঃ বিনয়ুর রহমান সাগর তার নিজ নামে ক্রয়কৃত বাজাজ কোম্পানির একটি মোটরসাইকেল ব্যবহার করে আসছিলেন। মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ল-৪৪-৯০৫৪। মোটরসাইকেলটির আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৮৪ হাজার টাকা।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৭ মে দুপুর আনুমানিক ১২টার দিকে সাগরের ভাতিজা সাকিব আল হাসান মহিন মোটরসাইকেলটি নিয়ে কাজিপুর উপজেলার আলমপুর চৌরাস্তা মোড়ে ডাচ্-বাংলা ব্যাংকের নিচতলায় রেখে ঈদের মার্কেট করতে একটি জুতার দোকানে যান। পরে প্রায় ২০ মিনিট পর ফিরে এসে তিনি মোটরসাইকেলটি দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোথাও মোটরসাইকেলটির সন্ধান মেলেনি।
পরে স্থানীয় লোকজনসহ বিভিন্ন মোটরসাইকেল গ্যারেজ ও মেরামতের দোকানে খোঁজ নিয়েও কোনো তথ্য পাওয়া যায়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী বিনয়ুর রহমান সাগর জানান, ঈদকে সামনে রেখে পরিবারের প্রয়োজনীয় কেনাকাটা করতে এসে এমন ঘটনার শিকার হয়েছেন তারা। মোটরসাইকেল হারিয়ে পরিবারের ঈদের আনন্দ মাটি হয়ে গেছে। তিনি মোটরসাইকেল উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ