৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ঋণের টাকা শোধ করতে শাশুড়িকে হত্যা!

spot_img

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ সজিব হোসেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মুখে গামছা বাঁধা অবস্থায় ফাতেমা বেগম (৫০) নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল এশিয়ান হাইওয়ের ঢাল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত ফাতেমা বেগম বন্দর উপজেলার জাঙ্গাল এলাকার দশদোনো গ্রামের আব্দুল করিমের স্ত্রী।

ঋণের টাকা পরিশোধ করতে না পেরে ভগ্নিপতি রাশেদুল ইসলাম নান্টু হত্যার ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের ছোট ছেলে সাইফুল ইসলাম। নান্টু উপজেলার সোনারগাঁ পৌরসভার ছোট টিপর্দী এলাকার বাসিন্দা।

নিহতের ছোট ছেলে সাইফুল ইসলাম বলেন, প্রতিমাসের মতো ব্যাংক থেকে টাকা উঠানোর জন্য শনিবার সকালে বাড়ি থেকে ছোট বোনের বাড়ির উদ্দেশ্যে বের হন মা। শনিবার ব্যাংক বন্ধ থাকলেও বোনের স্বামী ব্যবস্থা করে দিবে বলে জানান। কিন্তু সারাদিনেও তিনি বাড়ি না আসায় সন্ধ্যায় বোন জামাইকে ফোন দিলে তিনি জানান, মার সাথে ৩৩ হাজার টাকা ও গাড়িভাড়া বাবদ ২০ টাকা দিয়ে বাড়ির উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছেন।

সাইফুল আরও বলেন, মাকে দিয়ে আমার ভগ্নিপতি অনেক টাকা ঋণ নিয়েছেন। এখন তার অবস্থা খুব খারাপ। ঋণের সেই টাকা শোধ করতেই মাকে সে হত্যা করে এখানে ফেলে গেছে। আমার মায়ের কোনো শত্রু নেই। এর আগে শনিবার ফাতেমা বেগম নিখোঁজ হওয়ার ঘটনায় বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে অভিযুক্ত রাশেদুল ইসলাম নান্টুর মুঠোফোনে একাধিকবার কল দিলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ আব্দুল বারী বলেন, আমরা একটি মহিলার লাশ পেয়েছি, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ