১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

কুড়িগ্রামে ধানক্ষেত থেকে অটো-রিক্সা চালকের মরদেহ উদ্ধার

spot_img

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বেলাল হোসেন (২২) নামের এক অটো-রিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে নাগেশ্বরী থানা পুলিশ।

শনিবার ( ১ মার্চ) দুপুরে উপজেলার নেওয়াশী ইউনিয়নে হিরারভিটা নামক এলাকার ধানক্ষেত থেকে এই মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত অটো চালক বেলাল হোসেন ফুলবাড়ী উপজেলার খোঁচাবাড়ী গ্রামের নুরনবী মিয়ার ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, রাস্তার পাশে ধানক্ষেতে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তারা। ধারণা করা হচ্ছে রাতে অটো-রিক্সা ছিনতাই করে চালককে হত্যা করে অটো-রিক্সা নিয়ে যাওয়া হয়েছে।

এ বিষয়ে নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, চালক ও অটোরিক্সাটি ফুলবাড়ী থেকে নিয়ে এসে নাগেশ্বরী এলাকায় ঘটনাটি ঘটানো হয়েছে। তবে ধারণা করা হচ্ছে অটো-রিক্সা ছিনতাইয়ের কারণে হতে পারে। লাশ থানায় নিয়ে এসে কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত ছাড়া আসল ঘটনা বলা যাচ্ছে না। আর আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

 

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ