২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

কুমিল্লার কিছু এলাকায় ৩৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

spot_img

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (বিজিডিসিএল) ১৮ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত কুমিল্লার কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড (জিটিসিএল) কর্তৃক চান্দিনাস্থ কুটুম্বপুর টিবিএস-এ মডিফিকেশন ও কমিশনিং কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১৮ অক্টোবর শুক্রবার সকাল ৮টা থেকে ১৯ অক্টোবর শনিবার রাত ৮টা পর্যন্ত চান্দিনা বিদ্যুৎ কেন্দ্র, কুমিল্লা ক্যান্টনমেন্ট, বুড়িচং উপজেলার কোরপাই, নাজিরাবাজার, দেবপুরসহ আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় কুমিল্লা শহর এবং এর আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে।

বিজিডিসিএল কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং যেকোনো জরুরী প্রয়োজনে হটলাইন ১৬৫২৩ এবং জরুরী গ্যাস নিয়ন্ত্রণ কক্ষে ০১৭৭০৭৯১৪৩৪ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে।

গত ১৪ অক্টোবর বিজিডিসিএলের ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ