২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মোংলায় দোয়া অনুষ্ঠিত

spot_img

মোংলা সংবাদদাতা: বিএনপির চেয়ারপার্নস বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মোংলায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করে পৌর স্বেচ্ছাসেবক দল ও পৌর প্রজন্ম দল।

 

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি এমরান হোসেন, পৌর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী ফারুক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজালাল সাব্বির, সদস্য সচিব নুর উদ্দিন টুটুল, পৌর প্রজন্ম দলের সভাপতি ইলিয়াছ হোসেন, সাধারণ সম্পাদক ছগির হোসেন, পৌর ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ কাদের, পৌর যুবদল নেতা রতন মাহমুদ ও বিএম ওয়াসিম আরমান।

 

এ সময় সকলে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া-মোনাজাত করেন। দোয়া অনুষ্ঠান শেষে সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।

 

 

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ