১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

গাবতলীর সুখানপুকুর সরঃ স্কুলে সরঃ ফ্যান দিয়ে ধান শুকানোর অভিযোগ

spot_img

গাবতলী (বগুড়া) প্রতিনিধি :

গাবতলীতে এক সরকারি প্রাইমারী স্কুলে শ্রেণিকক্ষে সরকারি ফ্যান দিয়ে ধান শুকানোর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের চামুরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে।

সরেজমিনে দেখা যায়, ওই স্কুলের কতিপয় প্রতিবেশি প্রভাব খাটিয়ে প্রতিদিন চামুরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ফ্যান দিয়ে ধান শুকায়। একাধিকসূত্র জানায়, বিনিময়ে শিক্ষকরা ওই ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা নেয়। মূলত এ কারণেই বিদ্যালয়ের শিক্ষিকরা ধান শুকানোর বিষয়টি কর্তৃপক্ষকে জানায় না।

স্থানীয়রা অভিযোগ করেন, বিদ্যালয়ের মাঠে শিশুদের খেলনার সামগ্রীর সাথে ছাগল বেঁধে রাখা হয়। স্কুলের টিউবওয়েল, বাধরুম ব্যবহার করে। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মরিয়ম সুলতানা জানান, স্কুলের ফ্যান দিয়ে ধান শুকায় বাইরের লোকজন আর সরকারি তহবিল হতে কারেন্ট বিল দিই আমরা।

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কামরুল হাসানকে গতকাল বুধবার দুপুরে একাধিক মোবাইল করলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে গাবতলীর ইউএনও মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, বিষয়টি খতিয়ে দেখছি।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ