৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জব্দ পেট্রোল ন্যায্যমূল্যে বিক্রি, অর্থ গেল কোষাগারে—তাড়াশে ইউএনও’র ব্যতিক্রম উদ্যোগ

spot_img

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় মোবাইল কোর্টের অভিযানে জব্দ করা পেট্রোল ন্যায্যমূল্যে বিক্রি করা হয়েছে। গত ২৭ মার্চ উপজেলার বিনসাড়া বাজারে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে পেট্রোল বিক্রি ও মজুতের অভিযোগে স্থানীয় বাসিন্দা মো. শাহ আলম মোল্লাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তাঁর দোকান থেকে দুটি ড্রামে রাখা আনুমানিক ৩৯৫ লিটার পেট্রোল জব্দ করা হয়।

পরে জব্দ করা তেল নিকটবর্তী খালকুলা নর্থবেঙ্গল সমবায় ফিলিং স্টেশনে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হলে কর্তৃপক্ষ ট্যাংকের সমস্যার কথা জানায়। এতে বিকল্প ব্যবস্থা হিসেবে স্থানীয় চাহিদা বিবেচনায় ম্যানুয়াল পদ্ধতিতে মোটরসাইকেল ও প্রাইভেটকারে পেট্রোল বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়।

এভাবে প্রতি লিটার ১১৬ টাকা দরে মোট ৩৭৬ লিটার পেট্রোল বিক্রি করে ৪৩ হাজার ৬১৬ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বলেন, “সরকারি নির্দেশনা অনুযায়ী জব্দ করা পণ্য যথাযথভাবে ব্যবস্থাপনা করা হয়েছে। পেট্রোল একটি দাহ্য পদার্থ হওয়ায় দীর্ঘ সময় সংরক্ষণ ঝুঁকিপূর্ণ ছিল। তাই স্থানীয় চাহিদা বিবেচনায় ন্যায্যমূল্যে তা বিক্রি করা হয়েছে। জব্দ করার সময় তেল আনুমানিক ৩৯৫ লিটার পাওয়া গেলেও, তা বিতরণ করার সময় ৩৭৬ লিটার পাওয়া যায়।”

পেট্রলের নিয়ে তার বিরুদ্ধে সংবাদের ব্যাপারে তিনি আরও বলেন, “পুরো প্রক্রিয়াটি স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা হয়েছে এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। ভোক্তা স্বার্থ রক্ষায় ও বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ