২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৬

spot_img

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ৬ জন গুরুতর আহত হয়েছেন। রবিবার সকাল ৮টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের চর কাতলামারী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন মাজেদুল ইসলাম (২৫), সাইদুল ইসলাম (৪৫), ওমর ফারুক (৫৫), রফিকুল ইসলাম (৪২), নাছিমা বেগম (২৪), ও আজাদ (৩৭)।

থানা-পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল সাড়ে ৮টার দিকে ময়েজউদ্দিন, ছমের আলী, শাহ আলম ৪৬ ও ওমর আলীর নেতৃত্বে ৪০-৫০ জনের একটি দল লাঠিসোটা, দা-বটি নিয়ে তাদের ওপর আক্রমণ চালায়। গুরুতর আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, গাইবান্ধা জেলা সদর হাসপাতাল এবং ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতদের একজন ওমর ফারুক জানান, “ময়েজউদ্দিন, ছমের আলী, সাহিন ও ওমর আলীর নেতৃত্বে আমাদের উপর হামলা চালানো হয়। আমরা গুরুতর আহত হই। ফুলছড়ি থানায় অভিযোগ দায়ের করেছি এবং আমরা দোষীদের শাস্তি চাই।”

এ বিষয়ে অভিযুক্ত মায়েজ উদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান হাফিজ জানান, “আমাদের তদন্তকারী অফিসার হাসপাতালে গিয়েছিলেন। লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ