২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জায়মা রহমানের জন্মদিন উপলক্ষে সাঘাটায় বিশেষ কর্মসূচি

spot_img

স্টাফ রিপোর্টার, গাইবান্ধা:
দেশ নায়ক তারেক রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জায়মা রহমানের জন্মদিন উপলক্ষে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার জুমারবাড়িতে এক মাদ্রাসায় আয়োজন করা হয়েছে বিশেষ কর্মসূচি। এ উপলক্ষে আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাদ, সাঘাটা ও ফুলছড়ির মাটি ও মানুষের নেতা, এতিম শিশু ও কোরআনের পাখিদের মাঝে খাবার বিতরণ করেন। এছাড়াও তিনি শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এবং ভূমিহীন গরিব মানুষদের হজে পাঠানোর উদ্যোগ নেন।

বিশেষ এই অনুষ্ঠানে উপস্থিত লোকজনের উদ্দেশ্যে আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাদ বলেন, “প্রতিবছর ব্যারিস্টার জায়মা রহমানের জন্মদিন উপলক্ষে একজন গরিব মানুষকে হজে পাঠানো হবে।” এ বছরের জন্য মনোনীত হয়েছেন সাঘাটার বগারভিটা গ্রামের বাসিন্দা আজিজুল হক। তাকে হজে পাঠানোর টিকিট প্রদান করা হয়।

এই মানবিক উদ্যোগে স্থানীয় জনগণ অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ। আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাদের এই কর্মসূচি এলাকার সমাজসেবামূলক কর্মকাণ্ডে এক বিশেষ মাত্রা যোগ করেছে বলে মত প্রকাশ করেন স্থানীয়রা।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ