২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

ঝালকাঠিতে ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে তেল খালাসের সময় আবারও বিস্ফোরণ

spot_img

ঝালকাঠির সুগন্ধা নদীতে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত তেলবাহী জাহাজ থেকে আরেকটি জাহাজে তেল খালাসের সময় আবারও বিস্ফোরণ ঘটেছে। আর তাতে জাহাজটিতে আগুন ধরে গেছে।

সোমবার (৩ জুন) সন্ধ্যায় জাহাজটিতে এ ঘটে। এর আগে, গত শনিবার ঝালকাঠির সুগন্ধা নদীতে সাগর নন্দিনী-২ নামের তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় জাহাজটির ইঞ্জিন রুমে বিস্ফোরণ হয়েছিল। বিস্ফোরণের সময় জাহাজের মধ্যে ১১ লাখ লিটার জ্বালানি তেল ছিল।

এই ঘটনায় আগুনে দগ্ধ হয় জাহাজের শ্রমিক শাকিল (৩৫), ফরিদুল আলম (৫০), ইকবাল হোসেন (২৭) ও মাইনুল ইসলাম হৃদয় (২৯)। তারা ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিট ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে, নিখোঁজ থাকা ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে ইতোমধ্যে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ